CLASS X| সরল সুদকষা | অধ্যায় 2| প্রথম ভাগ| SIMPLE INTEREST| CHAPTER 2 | PART-I | CLASS X MATH |

সরল সুদকষা  SIMPLE INTEREST

Madhyamik Mathematics


সরল সুদকষা
SIMPLE INTEREST

Chapter 2

1. বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15000 টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করি। 3. বার্ষিক 25/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। 7. বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি| 13. কোন মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে-আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি।

Madhyamik Simple Interest

সরল সুদকষা (Simple Interest) (I) আসল বা মূলধন (Principal): যত টাকা ধার নেওয়া বা দেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা হয় । (II) সময় ( Time ): যত সময়ের জন্য ধার নেওয়া বা দেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা হয় । (III) সুদ (Interest): যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে উত্তমর্ণ (Creditor) এবং যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে অধমর্ণ (Debtor)বলা হয় । উত্তমর্ণের অর্থ সাময়িক ব্যবহার করার অধিকারের বদলে শর্ত অনুযায়ী অধমর্ণ কিছু অতিরিক্ত অর্থমূল্য তাকে দিয়ে থাকেন। এই অর্থমূল্যই সুদ (Interest)। (IV) সুদের হার (Rate of Interest) : সুদ সাধারনত বছরের হিসাবে কষা হয়ে থাকে , যেমন সুদের বার্ষিক হার 10% এর অর্থ হল , 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা । কোনো কোনো ক্ষেত্রে ষান্মাসিক , মাসিক , এমনকি দৈনিক হিসাবেও সুদ কষা হয় । (V) মোট সুদ ( Total Interest ) : নির্দিষ্ট আসলের উপর নির্দিষ্ট সময়ের জন্য দেও বা প্রাপ্য সুদ । (VI) সুদ-আসল বা সবৃদ্ধিমূল ( Amount ) : আসল + মোট সুদ ( Principal + total Interest ) (VII) অধমর্ণ ( Debtor ) : কোনো ব্যক্তি যদি ব্যাঙ্ক বা সমবায় সমিতি থেকে টাকা ধার করেন তখন ওই ব্যক্তি বলে অধমর্ণ। (VIII) উত্তমর্ণ ( Creditor ) : ব্যাঙ্ক বা সমবায় সমিতি যে টাকা ধার দেয় তাকে বলে উত্তমর্ণ।

Madhyamik Suggestion Mathematics

সুদ-কষা সম্পর্কিত বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক 1. সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে : আসল ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে মোট সুদ বাড়বে , আসল কমলে মোট সুদ কমবে । 2. আসল ও সময় অপরিবর্তিত থাকলে : সুদের হার ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ সুদের হার বাড়লে মোট সুদ বাড়বে , সুদের হার কমলে মোট সুদ কমবে । 3. আসল ও সুদের হার অপরিবর্তিত থাকলে : সময় ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ সময় বাড়লে মোট সুদ বাড়বে , সময় কমলে মোট সুদ কমবে । 4. সুদের হার ও মোট সুদ অপরিবর্তিত থাকলে : আসল ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে ঐ মোট সুদ পেতে সময় কম লাগবে , আসল কমলে সময় বেশি লাগবে । 5. আসল ও মোট সুদ অপরিবর্তিত থাকলে : সুদের হার ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ সুদের হার বাড়লে ঐ মোট সুদ পেতে সময় কম লাগবে , সুদের হার কমলে সময় বেশি লাগবে । 6. সময় ও মোট সুদ অপরিবর্তিত থাকলে : আসল ও সুদের হারের মধ্যে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে সুদের হার কমবে , আসল কমলে সুদের হার বাড়বে ।

Simple Interest Formula

সরল সুদ নির্ণয়ের সাধারণ সুত্র :- যদি P = আসল, t = বছরের সংখ্যা , r = শতকরা বার্ষিক সুদের হার এবং I = t বছরের সুদ হয়, তবে I=Prt/100 ∴ সুদ = (আসল x সময় x সুদের হার) ÷ 100 এই সুত্র এবং আসল, সুদ ও সাবৃদ্ধিমূলের মধ্যে সম্পর্ক থেকে দেখা যাচ্ছে যে, মূলধন, বছর, সুদের হার ও সুদ বা সাবৃদ্ধিমূল এই চারটি রাশির যেকোন তিনটি দেওয়া থাকলে চতুর্থটি সহজেই পাওয়া যায় ।

Madhyamik Quadratic Equation Solved Videos

একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ
একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 প্রথম ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 দ্বিতীয় ভাগএকচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 তৃতীয় ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 চতুর্থ ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.2 প্রথম ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ|কষে দেখি 1.2 দ্বিতীয় ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ|কষে দেখি 1.4একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.5 প্রথম ভাগ কচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.5 দ্বিতীয় ভাগ
General form of quadratic equation, Quadratic equation exercises, Quadratic equation in bengali, Madhyamik Quadratic equation solved,Madhyamik math solution, Maddhomik onko, Ekchol bisisto dighat somikoron, Madhyamik solved papers, Madhyamik suggestions, West Bengal board class X math, Class X west Bengal math, Class X bengali medium math solved, Quadratic equation examples with answers in bengali, Quadratic equation solution,Quadratic equation solver, Standard form of a quadratic function, Quadratic equation questions

Comments

Popular posts from this blog

Gove confirms mandatory housebuilding targets for councils will be abolished in face of Tory rebellion – UK politics live

Kotak Mahindra Bank Recruitment 2022 Released for Graduate Candidates And Apply Online