গ্যাসের আচরণ Final Suggestion | Madhyamik Physical Science Suggestion 2022 | গ্যাসের আচরণ | Madhyamik Final suggestion 2022 | Last 10 years madhyamik question | Madhyamik Quadratic Equation Solved Videos |

 Madhyamik Final suggestion 2022

Madhyamik Final suggestion 2022

গ্যাসের আচরণ
MCQ 1টি, VSA 2টি, SA 1টি, LA 1টি, FM = 8

Madhyamik Physical Science Suggestion 2022

Group-A

প্রতিটি প্রশ্নের মান-1

1. বহুৰিকল্পভিত্তিক প্রশ্ন।

(i) বয়েল সূত্রে ধ্রুবক রাশিগুলি হল-
(a) ভর,চাপ
(b) চাপ, আয়তন
(c) ভর, উষ্ণতা
(d) উষ্ণতা, চাপ

(ii) যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, তা হল-
(a) 0°C
(b) 0°F
(c) 273°C
(d) -273°C

(iii) 4g H2-এর জন্য আদর্শ গ্যাস সমীকরণ হল
(a) PV=RT
(b) PV=2RT
(c)PV=0.5RT
(d) PV=4RT

(iv) কোন্ ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না?
(a) PV-P
(b) V-T
(c) P-V
(d) V-1/P

(v) আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর ও চাপে, V বনাম T (কেলভিন) লেখচিত্র হবে-হবে-
(a) সমপরাবৃত্তাকার
(b) মূলবিন্দুগামী সরলরেখা
(c) সরলরেখা, কিন্তু মূলবিন্দুগামী নয়।
(d) T অক্ষের সমান্তরাল সরলরেখা

(vi) 1 মােল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/RT এর মান হল-
(a) 1
(b) 0.082
(c) 8.314 x 10
(d) 8.314

(vii) কোন্ উষ্ণতায় গ্যাস অণুগুলির গতিশক্তি শূন্য হয়?
(a) 0°C
(b) 273°C
(c) 273 K
(d) 0K

(viii) নীচের কোনটি চাপের SI এএকক
(a) Nm^2
(b) Nm^(-2)
(c) Nm
(d) N

(ix) একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মােলসংখ্যা-
(a)PT/2
(b) PTR
(c) RT/2
(d) P/RT

(x) NTPতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মােলসংখ্যা
(a) 1
(b) 2
(c) 3
(d) 4

(xi) নীচের কোনটি মােলার আয়তনকে সূচিত করে?
(a)V/n
(b)n/V
(c)W/M
(d) nR

(xii) STP-C 2.24L অধিকার করে (C=12,O =16,S =32)
(a) 4.4 g CO2
(b) 0.64 g SO2
(c) 28 g CO2
(d) 16 g CO2

Last 10 years madhyamik question

Group-B

প্রতিটি প্রশ্নের মান-1

2.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

(i) কোন্ অবস্থায় বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?
(ii) SI-তে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত?
(iii) বয়েল সূত্রের গাণিতিক রূপটি লেখাে।
(iv) 30°C এবং 300 k-এর মধ্যে কোন্ উষ্ণতার  মান বেশি?
(v) পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়? (vi) সত্য না মিথ্যা নির্দেশ করাে: PV= কার্য বা শক্তি|(vii) PV=WRT/M এই সমীকরণে M-এর একক কী?
(viii) কোনটি হালকা-আর্দ্র বায়ু না শুষ্ক বায়ু?
(ix) লেখচিত্র আঁকো-আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর, স্থির উন্নতায় PV বনাম P।
(x) চার্লস সূত্রের গাণিতিক রূপটি লেখাে (উষ্ণতা সেলসিয়াস স্কেলে)।
(xi) STP-তে 1 মােল নাইট্রোজেন পরমাণুর আয়তন 22.4 L.। (সত্য/মিথ্যা নির্ণয় করো)
(xii) একই উষ্ণতা ও চাপে সমআয়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। (সত্য/মিথ্যা নির্ণয় করো)|
(xiii) অ্যাভােগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। (সত্য/মিথ্যা নির্ণয় করে)|
(xiv) আদর্শ গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান__________|
(xv) পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ/আয়তন কত?
(xvi) বয়েল ও চার্লস সূত্র দুটোতেই যে ভৌতরাশিকে ধ্রুবক করা হয় তার নাম লেখাে।
(xvii) বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখাে।
(xviii) স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?
(xix) STP-তে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমােম্ফিয়ার? (N = 14)

Download madhyamik question

Group-C

প্রতিটি প্রশ্নের মান-2


3.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
(i) চার্লস সূত্রটি বিবৃত করাে।
(ii) বেলুন ফোলালে, গ্যাসের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়। এটি কি বয়েল সূত্রের ব্যতিক্রম? ব্যাখ্যা করো।
(iii) অ্যাভােগাড্রো সূত্রটি লেখাে।
(iv) আদর্শ গ্যাস সমীকরণের মাত্রিক বিশ্লেষণ দ্বারা R-এর একক নির্ণয় করাে।
(v) STP-তে আদর্শ গ্যাসের মােলার আয়তনের মান কত হয়? গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব কী?
(vi) আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে?
(vii) গাণিতিক রূপ-সহ বয়েল সূত্রটি বিবৃত করাে।
(viii) গ্যাসের বেগ ও চাপের ওপর উষ্ণতার প্রভাব লেখো।
(ix) গ্যাসের ব্যাপন বলতে কী বােঝাে? ব্যাপন, গ্যাসের অণুর বিষয়ে কী ধারণা দেয়?
(x) স্থির চাপে 0°C উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 75.5 mLI 40°C উষ্ণতায় ওই গ্যাস নমুনার আয়তন কত হবে ?
(xi) বয়েলের সূত্র অনুযায়ী P– v লেখচিত্র আঁকো। লেখচিত্রের প্রকৃতি কী?
(xii) গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপর দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন?
(xiii) কোনাে গ্যাসের 1 গ্রাম 7°C উষ্ণতায় 2 অ্যাটমােস্ফিয়ার চাপে 410 mL আয়তন অধিকার করে। গ্যাসটির মােলার ভর নির্ণয় করাে।
(R = 0.082 L•atm• mol^-1•K^-1)
(xiv) STP-তে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 m^3 হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে?
(xv) 4 অ্যাটিমােস্ফিয়ার চাপে ও 300K উষ্ণতায় 8 g H2 গ্যাসের (H = 1) আয়তন কত হবে?
(R = 0.082 লিটার-অ্যাটমােস্ফিয়ার মােল^-1•K^-1) (xvi) 0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হল। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত?
(xvii) স্থির চাপে কোনাে নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হল। গ্যাসটি
অন্তিম আয়তনের সঙ্গো প্রাথমিক আয়তনের অনুপাত কত?
(xviii) STP-তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 cm^3 আয়তন অধিকার করে। কত চাপে 27°C উষ্ণতায় ওই গ্যাসটি 300 cm^3 আয়তন অধিকার করবে?

Download previous year madhyamik question paper

Group-D

প্রতিটি প্রশ্নের মান-3

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
(i) বয়েল, চার্লস ও অ্যাভােগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি (PV= nRT) প্রতিষ্ঠা করো। (ii) 27°C উষ্ণতায় 1 atm চাপে 16 লিটার গ্যাসে কত মােল গ্যাস আছে?
(iii) 50°C উষ্ণতায়,5.16 লিটার, 5 g অ্যাসিটিলিন গ্যাস (মােলার ভর 26 g mol^-1)-এর চাপ কত হাবে।
(iv) 100°C উষ্ণতায় ,775 mm চাপে কোনাে গ্যাসের আয়তন 624 mL | STP-তে গ্যাসটির আয়তন কত হবে?
(v) পরমশূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করাে।
(vi) সমান ভরের দুটি আদর্শ গ্যাস A এবং B একই চাপ ও উয়তায় দুটি পৃথক আয়তনের পাত্রে রাখা আছে। এদের মােলার ভরের অনুপাত 2:1 হলে, আয়তন অনুপাত কত?
(vii) 760 mm Hg চাপে 0°C তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 cm' | একই চাপে
546°C তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে?
(vii) গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটি বিবৃত করাে এবং সূত্রটিকে লেখচিত্রের (V বনাম) সাহায্যে প্রকাশ করাে। [ME'17]
(ix) কোনাে গ্যাসের মােলার আয়তন বলতে কী বােঝো? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করাে। [ME 2019)

  • Madhyamik suggestion 2022 pdf free download
  • Madhyamik suggestion 2022 english
  • Madhyamik suggestion 2022 english pdf
  • Madhyamik suggestion 2022 life science
  • Madhyamik suggestion 2022 history
  • Madhyamik history suggestion 2022 pdf
  • Madhyamik suggestion 2022 geography

Last 10 years madhyamik question

See Previous year Question Paper Below👇

Madhyamik Question Paper 2020

Madhyamik Question Paper 2019

Madhyamik Question Paper 2018

Madhyamik Question Paper 2017

Madhyamik Question Paper 2016

Madhyamik Question Paper 2015

Madhyamik Question Paper 2014

Madhyamik Question Paper 2013

Madhyamik Quadratic Equation Solved Videos

একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ

একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 প্রথম ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 দ্বিতীয় ভাগএকচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 তৃতীয় ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 চতুর্থ ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.2 প্রথম ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ|কষে দেখি 1.2 দ্বিতীয় ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ|কষে দেখি 1.4একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.5 প্রথম ভাগ কচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.5 দ্বিতীয় ভাগ

Comments

Popular posts from this blog

Gove confirms mandatory housebuilding targets for councils will be abolished in face of Tory rebellion – UK politics live

Kotak Mahindra Bank Recruitment 2022 Released for Graduate Candidates And Apply Online