আয়নীয় ও সমযোজী বন্ধন | Madhyamik Physical Science Suggestion 2022 | Madhyamik Final suggestion 2022 | Last 10 years madhyamik question | Madhyamik Quadratic Equation Solved Videos |

Madhyamik Physical Science Suggestion 2022

আয়নীয় সমযোজী বন্ধন

MCQ 2টি, VSA 4টি, SA 3টি, LA 1টি FM = 15

Group-A

 

1. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন :                                    প্রতিটি প্রশ্নের মান-1

 

(i) লিথিয়াম হাইড্রাইডে উপস্থিত ক্যাটায়ন অ্যানায়নগুলি কোন্ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে?

(a)He
(b)Ne
(c)Ar
(d)Kr

(ii) কোন্‌টিতে দ্বিবন্ধন অনুপস্থিত?

(a)O2
(b)CO2
(c)C2H4
(d)C2H6

(iii) কোন্ ক্ষেত্রে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে?

(a)NaCl
(b)LiH
(c)MgCl2
(d)CaO

(iv)N2-তে কতগুলি ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নেয়?

(a)3
(b)6
(c)2
(d)4

(v) জলের অণুতে কতগুলি সমযোজী বন্ধন থাকে?

(a)4
(b)3
(c)1
(d)2

(vi) কোন ক্ষেত্রে পৃথক অণুর অস্তিত্ব নেই?

(a)NaCl
(b)HCl
(c)F2
(d)NH3

(vii) কোন ক্ষেত্রেসংকেত ভর' কথাটি প্রযোজ্য?

(a)NH3
(b)H2O
(c)NaCl
(d)H2

(viii) ইথিলিনে উপস্থিত C-Hবন্ধন সংখ্যা হল

(a)1
(b)3
(c)4
(d)2

(ix) নীচের কোনটি আয়নীয় যৌগ?

(a)HCl
(b)CH4
(c)MgCl2
(d)NH3

(x) গলিত বা দ্রবীভূত অবস্থায় নীচের কোন্ যৌগটি তড়িৎ পরিবহণে অক্ষম?

(a) NaCl
(b) NaF
(c) CCl4
(d) KCl

(xi) নীচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান?

(a) হাইড্রোজেন ক্লোরাইড
(b) সোডিয়াম ক্লোরাইড
(c) লিথিয়াম হাইড্রাইড
(d) ক্যালশিয়াম অক্সাইড

(xii) নীচের কোন্ যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত?

(a) সোডিয়াম ক্লোরাইড
(c) ন্যাপথলিন
(b) হাইড্রোজেন ক্লোরাইড
(d) গ্লুকোেজ

  Madhyamik Final suggestion 2022

Group-B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:                          প্রতিটি প্রশ্নের মান-1

(i)কোন শর্তে NaCl তড়িৎ পরিবহন করে

(ii) কঠিন NaCl কেলাসে, একটি Na+এর চারদিকে -টি CI- উপস্থিত থাকে?

(iii) কঠিন অবস্থায় আয়নীয় যৌগের তড়িৎ পরিবহণের অক্ষমতার কারণ কী?

(iv) LiH- উপস্থিত ক্যাটায়ন অ্যানায়নগুলি উল্লেখ করো।

(v) দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী এবং একটি তড়িৎযোজী যৌগের নাম লেখো।

(vi) ম্যাগনেশিয়াম ক্লোরাইড যৌগে উপস্থিত অ্যানায়নটির সংকেত লেখো।

(vii) একটি মৌলিক অণু এবং একটি যৌগিক অণুর নাম লেখো, যাতে ত্রিবন্ধন উপস্থিত ?

(viii) দুটি পরমাণুর মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য খুব কম হলে, সেগুলির মধ্যে কী ধরনের বন্ধন গঠিত হবেতড়িৎযোজী না সমযোজী?

(ix) কোন্ সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে?

(x) একটি তরল এবং একটি কঠিন সমযোজী যৌগের নাম লেখো।

(xi) হাইড্রোজেন দ্বারা গঠিত একটি আয়নীয় যৌগের নাম লেখো।

(xii) হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান?

(xiii) F2 অণুর লুইস ডট্ চিত্র অঙ্কন করো। (F = 9)

(xiv) CaO তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?

(xv) N2 অণুর লুইস ডট্ চিত্র অঙ্কন করো।

 Last 10 years madhyamik question paper

Group- C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:                              প্রতিটি প্রশ্নের মান-2

 

(i) ইলেকট্রন ডট গঠন দেখাও: HF, CaO |

(ii) NaCl এবং মিথেনের মধ্যে দুটি ভৌতধর্মের পার্থক্য লেখো।

(iii) 4টি পরমাণুযুক্ত একটি অণুর নাম লেখো, যাতে তিনটি সমযোজী একবন্ধন উপস্থিত। অণুটির ইলেকট্রন ডট গঠন লেখো।

(iv) সমযোজী না তড়িৎযোজীকী ধরনের বন্ধন উপস্থিত? H2, C2H2, NaCl, C2H4

(v) ইলেকট্রন ডট গঠন দেখাও: H2O, MgCl2

(vi) X মৌলটির পারমাণবিক সংখ্যা 7 X-এর দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করলে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়? অণুটির ইলেকট্রন ডট গঠন অঙ্কন করো।

(vii) একটি পরমাণুর নাম লেখো যা সমযোজী এবং তড়িৎযোজী উভয় প্রকারের যৌগ তৈরি করে। যৌগ দুটির সংকেত লেখো।

(viii) ক্যালশিয়াম অক্সাইডে, ক্যালশিয়ামের তড়িৎযোজ্যতা কত? এক্ষেত্রে অক্সাইড, কোন নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন কাঠামো লাভ করে?

(ix) একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা 9 ওই পরমাণু দ্বারা গঠিত মৌলিক অণুটির ইলেকট্রন ডট গঠন দেখাও।

(x) দুটি উদাহরণ দাও যেখানে তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে।

(xi) সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলেসংকেত ওজন' কথাটি ব্যবহার করা সংগত কেন?

(xii) CO2-এর লুইস ডট চিত্র আঁকো।

(xiii) সমযোজী তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো।

(xiv) চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন?

(xv) ক্লোরিন কী কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে পৃথক পৃথকভাবে সোডিয়াম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে? উভয়ক্ষেত্রে ইলেকট্রন ডট গঠন এঁকে দেখাও।

(xvi) লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো। 

(xvii) সেডিয়াম ক্লোরাইডের বন্ধন Na-Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন?

(xviii) একটি তরল একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও।

(xix) কোশেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন?

(xx) তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহণে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহণে সক্ষমব্যাখ্যা করো।

(xxi) দুটি ভৌতধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো।

Download Madhyamik Question Paper

Group-D

 

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:                           প্রতিটি প্রশ্নের মান-3

(i) সোডিয়াম হাইড্রোক্সাইড ইলেকট্রন-ডট গঠন দেখাও। C2H2-এর লুইস-ডট চিত্র অঙ্কন করো।

(ii) NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহণ করে না, কিন্তু গলিত অবস্থায় অথবা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করে কেন? একটি তড়িৎযোজী একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী।

(iii) তড়িৎযোজী সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। একটি মৌলের (A) ইলেকট্রন বিন্যাস K(2) L(8) M(7) মৌলটির অণুর সংকেত কী?

(iv) A B পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হলে এবং দুটি B পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হলে কী ধরনের যোজ্যতা সৃষ্টি হবে যুক্তি-সহ লেখো। কোন্ মৌল পর্যন্ত অষ্টক সূত্র প্রযোজ্য হয়?

(v) তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক সমযোজী যৌগ অপেক্ষা বেশি হয় কেন? হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস কোন্ পরমাণুর সঙ্গে একই?

Last 10 years madhyamik question

See Previous year Question Paper Below👇

Madhyamik Question Paper 2020

Madhyamik Question Paper 2019

Madhyamik Question Paper 2018

Madhyamik Question Paper 2017

Madhyamik Question Paper 2016

Madhyamik Question Paper 2015

Madhyamik Question Paper 2014

Madhyamik Question Paper 2013

Madhyamik Quadratic Equation Solved Videos

একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ

একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 প্রথম ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 দ্বিতীয় ভাগএকচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 তৃতীয় ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1 চতুর্থ ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.2 প্রথম ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ|কষে দেখি 1.2 দ্বিতীয় ভাগ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ|কষে দেখি 1.4একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.5 প্রথম ভাগ কচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.5 দ্বিতীয় ভাগ

Comments

Popular posts from this blog

Gove confirms mandatory housebuilding targets for councils will be abolished in face of Tory rebellion – UK politics live

Kotak Mahindra Bank Recruitment 2022 Released for Graduate Candidates And Apply Online