Attributive Adjectives and Determiners (Misplaced Words)
Attributive Adjectives and Determiners (Misplaced Words)
যখন কোন adjective কোন noun এর আগে বসে ঐ noun-কে qualify করে তখন ঐ adjective-টিকে attributive Adjective বলা হয়। যেমন,
A good teacher is always respected.
Old books are sold here.
এ ধরনের qualifying adjective-গুলি কখনো qualified noun-এর পরে বসে না। যেমন,
Right: They have a very large garden.
Wrong: They have a garden very large.
যখন কোন noun-কে qualify করার জন্য adjective এবং determiner উভয়েরই প্রয়োজন হয় তখন determiner-টি বসবে adjective-এর আগে, determiner-এর আগে adjective নয়। যেমন,
Right: This new watch is very good.
Wrong: New this watch is very good.
বাংলায় "নতুন ঘড়িটি” বলা গেলেও ইংরেজীতে কখনো "New the watch" বলা যাবে না।
Comments
Post a Comment
Ask me anything here...