Determiners (Misplaced Words)
Determiners (Misplaced Words)
a, the, this, that, my, our, one, two, first, second, many, some, every- এই ধরনের যে শব্দগুলি noun এর আগে বসে সেই noun- কে modify করে তাদেরকে আমরা determiner বলে থাকি। মনে রাখতে হবে, determiner সব সময়ই noun এর আগে বসে। যেমন,
This book is mine.
Many people gathered there.
কোন অবস্থাতেই determiner-কে noun এর পরে ব্যবহার করা যাবে না। যেমন, "আমার ফুল দরকার অনেক" বাক্যটির ইংরেজী অনুবাদ -
Wrong: I need flowers many.
Right: I need many flowers.
কখনো কখনো একই noun-এর আগে একাধিক determiner ব্যবহৃত হয়। যেমন,
Right: All the boys attended the class. Wrong: The all boys attended the class.
অর্থাৎ এক্ষেত্রে article-টি বসবে অন্য determiner টির পরে।
Wrong: The both girls are intelligent.
Right: Both the girls are intelligent.
Comments
Post a Comment
Ask me anything here...