Everyone vs Every one
Everyone vs Every one: Everyone একটি single শব্দ যার অর্থ "every person বা প্রত্যেক ব্যক্তি"। এর পরিবর্তে everybody ও ব্যবহার করা যায়। এটি ব্যবহৃত হয় শুধুমাত্র মানুষের ক্ষেত্রে। যেমন,
Everyone should do his or her duty. (formal) Everyone should do their duties. (informal)
পক্ষান্তরে, every one হচ্ছে আলাদা দু'টি শব্দ যার সম্মিলিত অর্থ হচ্ছে"প্রত্যেক ব্যক্তি বা বস্তু"। Every one এর পরে অবশ্যই of ব্যবহার করতে হবে। যেমন,
Every one of them passed the exam. I have read every one of these books.
এ দু'টি বাক্যে every one এর স্থলে each ব্যবহার করা যাবে।
Comments
Post a Comment
Ask me anything here...