Excuse vs Reason vs Pretext

Excuse vs Reason vs Pretext: অনুপস্থিতি, দুর্ব্যবহার, দোষত্রুটি ইত্যাদির জন্য যে সত্য কিংবা মিথ্যা কারণ দেখিয়ে ক্ষমা প্রার্থনা করা হয় তাকেই excuse বলা হয়। যেমন, His excuse for leaving the class was that he felt sick.

এখানে তার অসুস্থতার ব্যাপারটা সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। Reason হচ্ছে কোনকিছুর সত্য কারণ। যেমন,
His reason for leaving the class was that he felt sick.

এখানে সে সত্যি সত্যি অসুস্থ বোধ করেছিল। Pretext ব্যবহৃত হয় প্রকৃত কারণ লুকিয়ে মিথ্যা কারণ দেখানোর বেলায়। যেমন,
He left the class on the pretext that he was sick. 
এখানে তার অসুস্থতার ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা, বরং অন্য কোন কারণে সে ক্লাশ ছেড়ে চলে গিয়েছিল।

Comments

Popular posts from this blog

Gove confirms mandatory housebuilding targets for councils will be abolished in face of Tory rebellion – UK politics live

Kotak Mahindra Bank Recruitment 2022 Released for Graduate Candidates And Apply Online