Fewer vs Less
Fewer vs Less: দু'টি শব্দের অর্থই “অপেক্ষাকৃত কম, কিন্তু interchangeable নয়। fewer ব্যবহৃত হয় countable noun এর সঙ্গে। যেমন,
You have made fewer mistakes today than you did yesterday.
এই বাক্যটিতে mistakes-এর আগে less ব্যবহার করা যাবে না। পক্ষান্তরে, less ব্যবহৃত হয় uncountable noun এর সঙ্গে অপেক্ষাকৃত কম পরিমাণ বুঝাতে। যেমন,
He ate less food than me.
One pound is less than one kilogram.
Informal ইংরেজীতে অনেকেই plural noun এর সঙ্গে less ব্যবহার করে থাকেন। যেমন,
There are less cars on the road at night.
কিন্তু এ ধরনের ইংরেজী মোটেই গ্রহণযোগ্য নয়।
Comments
Post a Comment
Ask me anything here...