Hot vs Warm
Hot vs Warm:
দু'টো শব্দই তাপমাত্রা নির্দেশ করে। তবে hot বিশেষণটি warm অপেক্ষা বেশী তাপমাত্রা বুঝায়। Hot এমন গরম বুঝায় যা বেশীক্ষণ ভাল লাগে না বা সহ্য করা যায়। না। এটি মন্দার্থেই বেশী ব্যবহৃত হয়।
যেমন,
It's very hot today.
This lid is too hot to touch.
পক্ষান্তরে, warm বলতে যতটুকু বেশী তাপমাত্রা বুঝায় তা আরামদায়ক। এটি সাধারণতঃ প্রশংসার্থে ব্যবহৃত হয়।
যেমন,
This bed is quite warm.
It's a lovely warm room.
Hot-এর বিপরীত শব্দ হচ্ছে cold কিন্তু hot বলতে যখন "ঝাল" বুঝানো হয় তখন তার বিপরীত শব্দ হচ্ছে mild. যেমন, তরকারীতে ঝাল কম হলে তাকে mild curry বলতে হবে।
Comments
Post a Comment
Ask me anything here...