Last vs Latest
Last vs Latest:
Adjective হিসেবে এ দু'টি শব্দের মধ্যে অনেক সময় confusion হয় এবং কোন ক্ষেত্রে এদের অর্থ সমার্থক হয়ে দাঁড়ায়। কিন্তু মনে রাখতে হবে Last অর্থ হচ্ছে "সর্বশেষ" অর্থাৎ যার পর আর কেউ বা কিছু থাকবে না। যেমন,
That was his last novel.
অর্থাৎ এরপর আর কোন উপন্যাস তিনি লেখেননি। Last ভবিষ্যতের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। যেমন,
This will be my last attempt.
অর্থাৎ এর পর আমি আর কোন চেষ্টা করবো না। কিন্তু latest ব্যবহৃত হয় নিকটতম অতীতের সবচেয়ে নতুন কোন জিনিস সম্পর্কে। যেমন,
This is the latest fashion.
এটি ভবিষ্যতের কোন কিছুর জন্য প্রযোজ্য নয় এবং কোন ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য নয়। যেমন, এটা কখনোই বলা যাবে না যে, He will write his latest play next year.
Comments
Post a Comment
Ask me anything here...