Noun Clause as object (Misplaced Words)

Noun Clause as object (Misplaced Words)

একটি complex sentence-এর subordinate clause টি যখন noun-এর মত কাজ করে তখনই তাকে noun clause বলা হয় এবং এটি যখন object হিসেবে ব্যবহৃত হয় তখন তার অবস্থান হবে অবশ্যেই Main clause-এর transitive verb এর পরে। যেমন,

I know that he is honest.
Nobody knew when he would come. 
I don't care what she says about me.

এখানকার object হিসেবে ব্যবহৃত noun clause গুলিকে Main clause-এর আগে নিয়ে আসা যাবে না। যেমন,

Wrong: That he is honest I know.
Wrong: What she says about me I don't care.

তবে এই ধরনের noun clause-কে বাক্যের প্রথমে বসিয়ে subject হিসেবে ব্যবহার করা যাবে। যেমন,

That he is honest is known to me.
When he would come was not known to us.

এ ক্ষেত্রে main clause-এ সাধারণতঃ passive verb ব্যবহৃত হয়।

Comments

Popular posts from this blog

Gove confirms mandatory housebuilding targets for councils will be abolished in face of Tory rebellion – UK politics live

Kotak Mahindra Bank Recruitment 2022 Released for Graduate Candidates And Apply Online