Pronouns (Misplaced Words)
Pronouns (Misplaced Words)
Noun বা noun phrase-এর পুনরাবৃত্তি পরিহার করতে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই pronoun বলা হয়। Pro অর্থ "পক্ষে", অর্থাৎ noun এর পক্ষে কাজ করে যে শব্দ সেটাই pronoun, সাধারণ নিয়মে pronoun এর অবস্থান হবে noun এর পরে। আগে pronoun বসিয়ে পরে noun ব্যবহার করা যাবে না। যেমন,
Right: Reza helps his father.
Wrong: His father is helped by Reza.
এখানে প্রথম বাক্যে Reza এবং his বলতে একই ব্যক্তিকে বুঝায় কিন্তু দ্বিতীয় বাক্যে his এবং Reza বলতে একই ব্যক্তি বুঝা যায় না। এই বাক্যটিকে লিখতে হবে Reza's father is heiped by him. তাহলে Reza এবং him একই ব্যক্তিকে বুঝাবে।
Right: The girl wants me to help her.
Wrong: She wants me to help the girl.
দ্বিতীয় বাক্যটি বাক্য হিসেবে ভুল নয়, তবে এখানে She এবং the girl একই ব্যক্তিকে বুঝায় না।
Comments
Post a Comment
Ask me anything here...