To vs Till/Until
To vs Till/Until :
Preposition হিসেবে সময় সংক্রান্ত
expresson-এ তিনটি শব্দের অর্থই “পর্যন্ত"। কোন কোন ক্ষেত্রে এদেরকে interchangeably ব্যবহার করা যায়। যেমন, from-এর সঙ্গেঃ
We stayed there from morning to/ till/ until
evening.
কিন্তু
It's seven minutes to four.
The exam date has been shifted to july.
এই ধরণের বাক্যে to -এর স্থলে till বা until ব্যবহার করা যাবে না।
পক্ষান্তরে,
They have postponed the meeting till sunday.
এই বাক্যটিতে আবার till এর স্থলে to প্রযোজ্য নয়।
শুধু preposition হিসেবে নয়, conjunction হিসেবেও till এবং until কে interchangeably ব্যবহার করা যায়।
যেমন,
Right: Wait here till / until 1 come back.
Wrong: Wait here till / until I do not come back.
Till/ until অর্থ এখানে “যতক্ষণ না” । অতএব এর সঙ্গে not শব্দটি প্রযোজ্য নয়। until হচ্ছে till অপেক্ষা অধিকতর আনুষ্ঠানিক।
Comments
Post a Comment
Ask me anything here...