Wear vs Put on
Wear vs Put on :
এ দুটি verb এর অর্থ প্রায় কাছাকাছি বলে অনেকেই confuse করে থাকেন। Wear অর্থ ঠিক "পরিধান করা" নয়, কোন কিছু পরে থাকা।
যেমন, "She is wearing a saree" বাক্যটির অর্থ “তিনি শাড়ী পরছেন” নয়।
এর অর্থ হচ্ছে “তিনি শাড়ী পরে আছেন"।
এই শব্দটি দিয়ে কোন ব্যক্তির চেহারা বা dressing habit বুঝানো হয়ে থাকে। যেমন,
He wears a beard.
She often wears white dress.
পক্ষান্তরে, Put on শব্দটি দিয়ে ঠিক কোন কিছু পরা কাজটিকেই বুঝানো হয়। যেমন, "সে তার পোশাক পরছে"- এই বাক্যটি অনুবাদ করতে আমরা লিখব -
He is putting on his clothes.
অথবা
He is getting dressed.
Put on verb টি দিয়ে "পরে থাকা" বা “পরিহিত অবস্থা” বুঝানো যায় না। তিনি জুতা পরেছেন এই অর্থে :
Right: He is putting on his shoes.
Wrong: He is wearing his shoes.
তার পরনে সাদা পোশাক – এই অর্থে :
Right: He is wearing white dress.
Wrong: He is putting on white dress.
Comments
Post a Comment
Ask me anything here...