SHORTCUT TO PREPOSITION - 6
51. Pleased with, Contented with, Satisfied with, Happy with - সন্তুষ্ট
I am pleased satisfied with him.
আমি তার প্রতি সন্তুষ্ট।
He is contented with a little.
সে অল্পেই সন্তুষ্ট।
52. Covetous of, Greedy of– লোভী, লোলুপ
He is covetous (greedy) of wealth.
সে সম্পদের প্রতি লোলুপ।
53. Patient of, Tolerant of - সহিষ্ণু, ধৈর্যশীল
He is patient of his suffering.
সে তার দুর্দশায় ধৈর্যশীল।
We must be tolerant of criticism.
সমালোচনার ব্যাপারে আমাদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে।
54. Inform (sb) of, Apprise (sb) of - অবগত করা, জানানো
We should inform the police of the matter.
পুলিশকে বিষয়টি সম্পর্কে আমাদের জানানো উচিত।
I apprised him of the correct situation.
আমি তাকে সঠিক পরিস্থিতি সম্পর্কে জানালাম।
55. Common to, Natural to – স্বাভাবিক
Such kindness is natural to him.
তার ঐ ধরনের দয়া স্বাভাবিক।
56. Amazed at, Astonished at, Startled at, Surprised at - বিস্মিত
I am amazed at your conduct.
আমি তোমার ব্যবহারে বিস্মিত।
I was astonished at your courage.
তোমার সাহস দেখে আমি বিস্মিত হয়েছিলাম।
I am surprised at / by your conduct.
তোমার আচরণে আমি বিস্মিত/অবাক হয়েছিলাম।
57. Inured to, Accustomed to, Used to - অভ্যন্ত
I am not accustomed to such a life.
আমি ঐ রকম একটা জীবনে অভ্যস্ত নই।
He is used to such hardship.
সে এমন কষ্টকর পরিস্থিতিতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে।
58. Given to, Addicted to – আসক্ত, অভ্যস্ত
He is addicted to smoking.
সে ধুমপানে আসক্ত।
He is given to lying.
মিথ্যা বলা তার অভ্যাস।
59. Allude to, Refer to - উল্লেখ করা, ইঙ্গিত করা, নির্দেশ দেয়া
He alluded to the story in the speech.
সে বক্তৃতায় গল্পটি পরোক্ষভাবে উল্লেখ করেছিল।
I promised not to refer to the matter again.
আমি বিষয়টি আর উল্লেখ করবো না।
60. (Pay) Heed to Listen to - মনোযোগ দিয়ে শোনা
Pay heed to what I say.
আমি যা যা বলি তা শোন/মেনে চল।
61. Bent on/upon, Intent on, Determined on/upon, Resolved upon = সংকল্পবদ্ধ, বদ্ধপরিকর
He is bent on going Australia.
সে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বদ্ধপরিকর।
He is intent on going there.
সে সেখানে যাওয়ার জন্য বদ্ধপরিকর।
He is resolved upon going away.
সে চলে যাওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ।
62. Regardless of, Heedless of, Neglectful of, Remiss of - অমনোযোগী
He is regardless of the feelings of others.
You are neglectful of duty.
তুমি কর্তব্যে অমনোযোগী।
63. Lie in, consist in - কোন কিছুর মধ্যে নিহিত থাকা
Happiness consists in (lies in) contentment.
সন্তুষ্টিতে সুখ নিহিত।
64. Attend on/upon, Wait on - সেবা করা
I attended (upon) on the patient.
আমি রোগীটির সেবা করলাম।
......................................................
নিচের টেকনিকগুলো বিস্তারিত পড়ুন:
Comments
Post a Comment
Ask me anything here...